কেন স্কুল গুরুত্বপূর্ণ
এডিস মশা দিনের বেলায় কামড়ায়, আর শিশুরা তখন স্কুলে থাকে। স্কুল চত্বরে পানি জমে থাকলে ঝুঁকিটা সরাসরি।
স্কুলে যা দেখা দরকার
- খেলার মাঠের গর্ত ও ফেলে রাখা টায়ার
- পানির ট্যাংক ও বেসিনের নিচে জমা পানি
- ফুলের টব ও বাগানের পাত্র
- ছাদে জমা বৃষ্টির পানি
শিশুদের হাত-পা ঢাকা পোশাক পরানো সহজ আর কার্যকর একটি অভ্যাস।