মূল অংশে যান
ডেঙ্গুসেফ — হোম পেজে যান

প্লাটিলেট কমে গেছে? আগে এটা পড়ুন

ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়া রোগেরই অংশ, আলাদা কোনো জটিলতা নয়। প্রায় সব রোগীরই কমে, আর বেশিরভাগেরই নিজে নিজে আবার বেড়ে যায়।

সংখ্যা দেখে প্লাটিলেট দেওয়া হয় না

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা স্পষ্ট: রক্তপাত না থাকলে, প্লাটিলেট যত কমই হোক, আগেভাগে প্লাটিলেট দেওয়ার সুপারিশ করা হয় না।

গবেষণায় দেখা গেছে, রক্তপাত নেই এমন রোগীকে আগেভাগে প্লাটিলেট দিলে রক্তপাত ঠেকানো যায় না — উল্টো ফুসফুসে পানি জমা ও বেশি দিন হাসপাতালে থাকার ঝুঁকি বাড়ে।

আপনার রিপোর্টে কত লেখা?

রিপোর্টে প্লাটিলেট দুইভাবে লেখা থাকতে পারে। যেভাবে লেখা, সেভাবেই বসান।

রিপোর্টে প্লাটিলেট দুইভাবে লেখা থাকতে পারে। যেভাবে লেখা, সেভাবেই বসান।
রক্তপাতের কোনো চিহ্ন আছে?

রক্তপাতের যে চিহ্নগুলো দেখবেন

  • দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্ত
  • বমির সঙ্গে রক্ত, বা কফির গুঁড়ার মতো বমি
  • কালো, আলকাতরার মতো পায়খানা
  • প্রস্রাবে রক্ত
  • মেয়েদের অস্বাভাবিক বা অতিরিক্ত মাসিক রক্তপাত
  • ত্বকের নিচে লালচে ছোপ বা কালশিটে দাগ

এই পাতা যা নয়

এটি চিকিৎসা নয়, চিকিৎসকের পরামর্শের বিকল্পও নয়। এখানে কোনো ওষুধ, মাত্রা বা প্লাটিলেট দেওয়ার সীমা বলা হয়নি — ইচ্ছা করেই। আপনার রোগীকে দেখে সিদ্ধান্ত নেওয়ার কাজটি চিকিৎসকের।

বিপদ চিহ্ন

তথ্যসূত্র